প্রতিষ্ঠাকালীন ইতিহাসঃ
ধনু নদীর তীরে প্রত্যন্ত হাওড় অঞ্চলে ইটনা উপজেলাধীন সর্বপ্রথম অন্যতম ঐতিহাসিক প্রাচীনতম বিদ্যাপীঠ তৎকালীন প্রেসিডেন্ট মরহুম ক্কুর্ব্বাদ আলী ভূঞা সাহেব এবং তৎকালীন প্রেসিডেন্ট মরহুম ছাদীমানী চৌধুরী সাহেবের নেতৃত্বে ১৯৪০ সনে প্রতিষ্ঠিত হয় থানেশ্বর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত ছিলেন মরহুম কন্দল ভূঞা সাহেব, হাতেম আলী ভুঞা সাহেব, নৈমউদ্দিন ভূঞা সাহেব, শুশীল কুমার রায়। ১৯৪০ সালে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষার স্তর হিসাবে মাইনর স্কুল (বর্তমানে ৬ষ্ঠ শ্রেণী) নামে অত্র প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দাতা সদস্য হিসাবে মরহম শাদত আলী ভুঞা সাহেব ৫০ শতাংশ জমি ১৯৪০ সনে ১৬ মার্চ দানপত্র দলিল হিসাবে লিপিবদ্ধ করেন। পরবর্তি সময়ে হাজী রইছ উদ্দিন ভুঞা সাহেব সরকারি চাকরি ত্যাগ করে মৃত্যু পূর্ব পর্যন্ত ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন এবং সভাপতির দায়িত্ব পালন করেন । সেই সময়ে কুর্শি গ্রামের জনাব মোঃ মোবারক আলী শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠান কে সহযোগীতা করেন । সভাপতির দায়িত্ব কালীন সময়ে বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান ভূঞা, সাহেব অবকাঠামো উন্নয়নে সহযোগীতা করেন।
প্রতিষ্ঠানটির বর্তমান ইতিহাসঃ
বর্তমানে প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ ভূমি হইতে ৫ একর ৬৪ শতাংশ ভূমিতে সম্প্রসারিত হয়েছে। অত্র এলাকার সম্মানিত সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ, ইটনা, অত্র প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব চৌধুরী কামরুল হাসান সাহেবের উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ রুকন উদ্দিন ভূঞা সাহেবের প্রচেষ্টায় ও অত্র ইউনিয়নবাসীর সহযোগিতায় থানেশ্বর স্কুল এন্ড কলেজ কার্যক্রম শুরু হয়েছে।একাদশ শ্রেণিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬২ জন শিক্ষার্থী নিয়ে সর্ব প্রথম কলেজের যাত্রা শুরু করে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জনাব চৌধুরী কামরুল হাসান সাহেব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের , এস,এস,সি কেন্দ্র, এস,এস,সি(ভোকেশনাল) কেন্দ্র বর্তমানে বিদ্যমান।
কৃতি শিক্ষার্থীদের নাম ও বর্তমান অবস্থানঃ
বীর মুক্তিযোদ্ধা জনাব ফরহাদ আহমেদ কাঞ্চন, সাবেক মাননীয় এমপি, কিশোরগঞ্জ-৪, গ্রামঃ থানেশ্বর। বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হাবিবুর রহমান ভূঞা, সাবেক অধ্যক্ষ ও সাবেক বি,এন,পি, জেলা সভাপতি, গ্রামঃ থানেশ্বর । মরহম আঃ লতিফ ভুঞা সাবেক মাননীয় এমপি, কিশোরগঞ্জ-৪ গ্রামঃ থানেশ্বর, উপজেলাঃ ইটনা। বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মুজিবুল হক চুন্নু এম.পি সাবেক মাননীয় প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বর্তমানে জাতীয় পার্টির মহাসচিব, গ্রামঃ কাজলা, উপজেলাঃ তাড়াইল। বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নূরুজ্জামান, মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাই কোর্ট বিভাগ, গ্রামঃ চারিগ্রাম, উপজেলাঃ মিঠামইন। আব্দুর রহিম মোল্লা, সাবেক জেলা প্রশাসক, গ্রামঃ বাদলা, উপজেলাঃ ইটনা। চৌধুরী কামরুল হাসান, সাবেক অধ্যক্ষ, তিন বারের সফল চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ইটনা, গ্রামঃ থানেশ্বর, উপজেলা ইটনা। জনাব মরহুম আব্দুল কাদের সাবেক এম.পি গ্রামঃ পাঁচকাহনীয়া, উপজেলাঃ ইটনা। জনাব মোঃ আঃ মালেক ভূঞা (এডভোকেট) সভাপতি ইটনা সমিতি, গ্রামঃ শিমুল বাঁক, উপজেলাঃ ইটনা। ডঃ হালিম দাদ খান রেজুয়ান, সাবেক অধ্যক্ষ, গ্রামঃ শিমুল বাঁক, উপজেলা ইটনা। জনাব মরহম আশরাফ উদ্দিন (সাবেক পুলিশ সুপার), গ্রামঃ চারিগ্রাম, উপজেলাঃ মিঠামইন।
প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অর্জনঃ
অত্র প্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০১৯ সনে ইটনা উপজেলায় ১ম স্থান অধীকারী দল থানেশ্বর উচ্চ বিদ্যালয়। ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২০ এ ১ম স্থান অর্জন করেছে থানেশ্বর উচ্চ বিদ্যালয়। ২০২১ সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে। বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা ২০২১ সনে ইটনা উপজেলায় ১ম স্থান অধীকারী দল থানেশ্বর উচ্চ বিদ্যালয়। ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ সনে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে থানেশ্বর উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে।
| নাম | ক্যাটাগরি | পদবী |
|---|

English